,

ভারতের কাশ্মিরে পাকিস্তানের বিজয় উদযাপন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে সেখানকার অধিবাসীরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিজয় উদযাপন করেছেন। গতকাল রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা জেতে।

পাকিস্তানের বিজয়ে কাশ্মিরের লোকজন গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে আনন্দ মিছিল এবং আতশবাজির উৎসব করে। তরুণ-কিশোরেরা এ সময় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেয়। এর আগে খেলা চলার সময় কাশ্মিরের ক্রিকেট ভক্তরা বিভিন্ন টেলিভিশন দোকানের সামনে ভিড় জমায় এবং খেলা উপভোগ করে। ভারতের সঙ্গে পাকিস্তানের খেলায় কাশ্মিরের লোকজন সাধারণত পাকিস্তান দলকেই সমর্থন করে।

গতরাতের মিছিলের সময় কেউ কেউ বলেছেন, ‘এমন সময়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম; আজ স্বপ্ন সত্যি হয়েছে।’

একজন ক্রিকেট ভক্ত বলেছেন, পাকিস্তানের এ বিজয়কে উদযাপনের পাশাপাশি তিনি তার রাজনৈতিক চেতনারও বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। আমির নামে এ ভক্ত বলেন, ‘আজকের এ আনন্দের সঙ্গে রাজনীতিও মিশে রয়েছে।’ সূত্র: পার্স টুডে

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে