,

সিরিয়ার জঙ্গিবিমান ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার রাকা প্রদেশে দেশটির একটি সরকারি বিমান গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের জঙ্গিবিমান। উভয় দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানায়।

মার্কিন নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে লড়াইরত তাদের সমর্থিত সহযোগী একটি গোষ্ঠীর অগ্রাভিযান ঠেকাতে সিরিয়ার জঙ্গিবিমানটি ওই গোষ্ঠীর অবস্থানে বোমা হামলা চালালে এটি ভূপাতিত করা হয়। সেইসঙ্গে তারা আরো জানায়, সিরীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ইচ্ছা ওয়াশিংটনের নেই।

তবে সিরিয়ার সেনাবাহিনীর দাবি, ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী রাকায় জঙ্গিগোষ্ঠীটির অবস্থানে হামলায় নিয়োজিত ছিল বিমানটি।

রবিবার রাতে সিরিয়ার সেনাবাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে এ ঘটনাকে ‘সুস্পষ্ট আগ্রাসন’ হিসেবে অভিহিত করে বলেছে, সন্ত্রাসবিরোধী হামলায় রত বিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের প্রকৃত অবস্থান পরিষ্কার করে দিয়েছে। এ হামলার মাধ্যমে আইএসের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাতের বিষয়টি ফুটে উঠেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এর পাইলট নিখোঁজ রয়েছেন। সূত্র: আল-জাজিরা ও প্রেস টিভি

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে