,

সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় নিহত ২৫

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের একটি বাজারে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ২৫ বেসামরিক লোক নিহত হয়েছেন।

সাদায় শিয়াপন্থি হুতিদের পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক ডা. আবদেলিলাহ আল-আজজি জানিয়েছেন, সাদা জেলায় সৌদি আরবের সীমান্তের কাছে আল-মাশনাক বাজারে দুইবার অভিযান চালায় জোটের বিমান। বেশ কিছু বোমা ফেলা হয়েছে বিমান থেকে।

আল-আজজি রোববার টেলিফোনে রয়টার্সকে বলেছেন, ‘ওই এলাকায় গোলা হামলার ভয়ে উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি।’ কিছু ইয়েমেনি অনলাইন নিউজ পোর্টালও একই ধরনের বোমা হামলার কথা বলেছে।

তবে তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। গত দুই বছর ধরে ইয়েমেনে সরকারবিরোধী হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে এই জোট। ইয়েমেনের রাজধানী সানাসহ বিশাল অঞ্চল শিয়াদের দখলে রয়েছে।

হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল সুন্নিপন্থি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে বিদ্রোহ করে হুতি সম্প্রদায়। এ ঘটনাকে কেন্দ্র করেই শান্তিপূর্ণ ইয়েমেনে ‍গৃহযুদ্ধ শুরু হয়। সৌদি আরবে নির্বাসিত হন প্রেসিডেন্ট মানুসর হাদি।

এই গৃহযুদ্ধে মানসুর হাদিকে সমর্থন করছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আর হুতিদের সমর্থন করছে ইরান ও লেবাননের শিয়ারা। এ অবস্থায় দেশটিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ভেঙে পড়েছে রাষ্ট্রযন্ত্র।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে