,

শাহবাজপুরে ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

news-image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিদেশে তৃনমূল বিএনপিকে শক্তিশালী করার লক্ষে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কমিটির গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহবাজপুর  উত্তর পাড়া হাফিজা  আহাম্মদ হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রিয়াজ উদ্দিন আহাম্মেদ রিপন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও গত ইউপি নির্বাচনে বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আমান মিয়ার। বক্তব্য রাখেন, আহবায়ক কমিটার সদস্য আবদুস সোবান, সদস্য আঙ্গুর মাষ্টার, সদস্য মোঃ রতন মায়া, বিএনপি নেতা আঃ হান্নান মিয়া, বিএনপি নেতা মোঃ ছন্দু মিয়া, বিএনপি নেতা আব্বাস আলী, বিএনপি নেতা জহির মিয়া, সরাইল উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, যুবদল নেতা মোঃ লিমন, আব্দুল মালেক, মোঃ আনুয়ার হোসেন, যুবদল নেতা মাহবুব নবি (মাহবুব), মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ হুমায়ূন, মোঃ ইয়ার হোসেন, সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাফায়েত ইসলাম শিবলু, ছাত্রদল নেতা আতিকুর রহমান, ওবায়দুর রহমান জাবেদ, মোঃ জসিম উদ্দিন প্রমূখ।

সম্মেলনে বক্তারা বলেন, বিগত নির্বাচনে সাড়া দেশে যে ভোট কারচুপি করা হয়েছে। তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন করতে না পারে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলতে হবে। তৃনমূলে বিএনপি ও বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।
পারের সর্বসম্মতি ক্রমে শহবাজপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। এতে মোঃ সুজন মিয়াকে সভাপতি,  মোঃ সোলাইমান মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ ইয়াছিন মিয়াকে সাধারণ সম্পাকদ, মোঃ রফিক লস্কর কে যুগ্ম-সাধারণ সম্পাকদ, মোঃ আজিজ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর