,

খালি গায়ে কাঁছা দিয়ে ‘নাচ বলিয়ে’তে যোগগুরু রামদেব

news-image
বিনোদন ডেস্ক : এবার বিনোদন জগতে একেবারে ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন জনপ্রিয় যোগগুরু রামদেব। জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘নাচ বলিয়ে ৮’-এ অতিথি বিচারকের ভূমিকায় দেখা যাবে বাবা রামদেবকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বেশ কিছু ছবিতে নানা ভূমিকায় দেখা গেল যোগগুরুকে। ‘নাচ বলিয়ে ৮’-এর একটি পর্বের শুটিংয়ে প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতার সঙ্গে সঙ্গে যোগাসনের প্রশিক্ষণও দিতে দেখা গেল তাকে।
এমন বেশকিছু ছবিও প্রকাশিত হয়েছে। যা ইতোমধ্যে অনলাইনে ভাইরাল হয়েছে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে রামদেবের সঙ্গে আছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
রামদেবের সঙ্গে ছবি তোলার জন্য রীতিমতো হুড়োহুড়ি লেগে যায় ‘নাচ বলিয়ে ৮’-এ অংশগ্রহণকারী সেলিব্রিটিদের মধ্যে। নৃত্য প্রতিযোগীতার আসরে নতুন ভূমিকায় বাবা রামদেবকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই।
যদিও রিয়ালিটি শো-এর এই পর্বটি কবে সম্প্রচারিত হবে তা এখনও প্রকাশ করেনি। ইন্ডিয়া ডটকম।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের