,

হায়দরাবাদকে বিদায় করে দিল কলকাতা

news-image

স্পোর্টস ডেস্ক : ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে হায়দরাবাদকে হারিয়ে কোয়ালিফায়ারে উত্তীর্ণ হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৬ ওভারে ৪৮ রান তাড়া করে ৪ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় গম্ভীর বাহিনী। ফলে এবারের শিরোপা জয়ের লড়াই হতে ছিটকে পড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদ।

যদিও শুরুতে ১২ রানে ৩ উইকেট হারিয়ে ধাক্কা খেয়েছিল কলকাতা। তবে ক্যাপ্টেনে গম্ভীরের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেল কলকাতা। ১৯ বলে ৩২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নাইট অধিনায়ক। ম্যাচের সেরা ২০ রানে তিন উইকেট নেওয়া নাথান কুল্টার নাইল।

তবে আরো একটা চ্যালেঞ্জ সামনে রয়ে গেছে গম্ভীরদের। মুম্বাই বধ চ্যালেঞ্জ। শুক্রবার ফাইনালের ওঠার লড়াইয়ে চিন্নাস্বামীতেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কিং খানের দল। অার সেটা যে বেশ কঠিন হবে তা বুঝা যাচ্ছে মুম্বাইয়ের সঙ্গে কলকাতার আগের লড়াইয়ের রেকর্ড থেকেই। কারণ রোহিত শর্মাদের বিরুদ্ধে সবশেষ ম্যাচে নিজেদের মাঠে হেরেছিল কলকাতা এবার মুম্বাইয়ের মাঠে লড়াই তাই হিসেব করেই পা ফেলতে হবে নাইটদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে