,

মক্কা-মদিনা আক্রান্ত হলে সৈন্য পাঠাবে বাংলাদেশ

news-image

সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী সামরিক জোটে অংশ নিলেও সামরিক কর্মকাণ্ডে অংশ নেবে না বাংলাদেশ। তবে কখনো সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা নগরী আক্রান্ত হলে, তা রক্ষায় সৈন্য পাঠাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

অ্যারাবিক ইসলামিক আমেরিকান হিস্টোরিকাল সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৌদির রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে অংশ নিতে আগামী ২০ মে দেশটি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কার মসজিদুল হারাম ও মদিনায় অবস্থিত মসজিদে নববীর প্রতি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভক্তি এবং ভালোবাসা রয়েছে। সে কথা মনে রেখে মক্কা ও মদিনার প্রতি যদি কখনো হুমকি আসে, সৌদি আরব যদি চায়, তাহলে তখন আমরা সেখানে সৈন্য পাঠাব।

‘যদি এরকম কিছু হয়, আমরা সামরিক সাহায্য দেয়ার জন্য প্রস্তুত থাকব’- বলেন তিনি।

এই জোট সম্পর্কিত এক প্রশ্নের তিনি বলেন, সন্ত্রাসবাদ যেভাবে বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে, তা মোকাবেলা করাই হল প্রধান লক্ষ্য। সে লক্ষ্যে ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই উদ্দেশ্য।

তিনি বলেন, আমরা মনে করি বিভিন্ন দেশের মধ্যে যে হানাহানি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যে যুদ্ধ-বিগ্রহ চলছে; এগুলোর শেষ হওয়া দরকার। জনগণ যাতে নিজেদের দেশে নিজেদের সামর্থ্য, চিন্তা-ভাবনা অনুযায়ী নিজেদের জীবন-যাপন এবং  বিকাশ সাধন করতে পারে; সে লক্ষ্যে আমাদের কাজ করা দরকার। বিষয়টিতে সেভাবেই দেখছি।

এই জোটকে প্রিম্যাচিউর উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি এখনো ক্রমবিকাশমান, এখনো লিখিত কিছু হয়নি। কাজেই এই ধরনের অ্যাসেসমেন্ট করার সময় এখনো আসেনি বলে আমি মনে করি।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১ মে অনুষ্ঠিত ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও অংশ নেবেন বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে