,

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রিমা লাগু আর নেই

news-image

বিনোদন ডেস্ক : হৃদ্‌রোগে মারা গেলেন অভিনেত্রী জনপ্রিয় ‘মা’ রিমা লাগু। আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

ভারতের ছোট ও বড় পর্দা—দুটোতেই সরব উপস্থিতি ছিল রিমার। দুই ক্ষেত্রেই সমান জনপ্রিয় ছিলেন তিনি। বেশির ভাগ ছবিতে মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘সাজন’, ‘আশিকি’, ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘কাল হো না হো’–এর মতো একাধিক সুপারহিট বলিউড ছবিতে মায়ের ভূমিকায় তাঁর অসাধারণ অভিনয় দর্শকদের মনে গভীর দাগ কাটে।

প্রায় চার দশক আগে মারাঠা থিয়েটার থেকে অভিনয়জীবন শুরু করেন রিমা। ১৯৮৫ সালে দূরদর্শনের ধারাবাহিক ‘খানদান’-এর মাধ্যমে ছোট পর্দায় কাজ শুরুর আগে দু–একটি হিন্দি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীমান-শ্রীমতি’ ও ‘তুতু ম্যায় ম্যায়’-এ তাঁর অভিনয় মন জয় করে নেয় হাজার হাজার দর্শকের; নজর কাড়েন একাধিক প্রযোজক-পরিচালকের। গত তিন দশকে শতাধিক ছবিতে অভিনয় করেছেন রিমা। তবে বেশির ভাগ ছবিতেই মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সত্তরের দশকে নিরূপা রায় আর নব্বইয়ের দশকে রিমা লাগু, বলিউড ছবির সবচেয়ে সফল এবং জনপ্রিয় ‘মা’। সূত্র: হিন্দুস্তান টাইমস অনলাইন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে