,

সরাইলে দুপক্ষের  মধ্যে সংঘর্ষ, আহত ৪০

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ টুলা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়া গ্রেফতার আতংকে অনেকে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসি জানায়,  বুধবার দুপুরে সরাইল বাজারে পাহারাদারের বেতন নিয়ে সৈয়দ টুলা গ্রামের আ. আহাদ মিয়ার ছেলে টিভি মিস্ত্রী বাদল (২৬) ও বাজার পাহারাদার আক্কাস ও মরম মিয়ার মধ্যে কথাকাটাকাটি এক পর্যায়ে তাদের মর্ধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই সূত্র ধরে  সৈয়দ টুলা গ্রামের ফকির পাড়া ও পশ্চিম পাড়ায় দু-দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে টিয়ারচেল ও রাবারবুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
সংর্ঘষে অন্তত ৪০ জন আহত হয়। সদর  ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানও   আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরাইল থানার ওসি রুপক কুমার সাহা বলেন, সৈয়দ টুলা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে গ্রামের দুপক্ষের মর্ধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।আমরা  পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ৫৪ টি রাবার বুলেট ও ১১টি টিয়ারসেল ব্যবহৃত করা হয়েছে। সংর্ঘষের সময় ৫জনকে ঘটনা স্হল থেকে  আটক করা হয়েছে । এখনও কোন পক্ষ থানায় অভিযোগ দেয়নি। আটকৃতদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে