সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ শোক নিয়ে পরপাড়ে চলে গেলেন শহীদ ইকবাল আজাদের মাতা

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : প্রথমে নিজের ন্বামী হত্যা। পরে সড়ক দূর্ঘটনায় ছেলে হুমায়ুনের অকাল মৃত্যু। আর সবশেষে আরেক ছেলে আওয়ামীলীগ নেতা এ কে এম ইকবাল আজাদের নির্মম হত্যাকান্ড। এই ৩ শোকে পাথর হয়ে গিয়েছিলেন ইকবাল আজাদের জননী জোবেদা খাতুন (৮০)। পারিবারিক সূত্র জানায়, সরাইল সদর ইউনিয়নের এক সময়ের সফল চেয়ারম্যান ও প্রথম শ্রেণির ঠিকাদার প্রয়াত আবদুল খালেকের স্ত্রী, সরাইল উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক পরবর্তীতে সিনিয়র সহসভাপতি প্রয়াত ইকবাল আজাদের মাতা এবং বর্তমান উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদের শ্বাশুড়ি জোবেদা খাতুন শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। প্রসঙ্গতঃ জোবেদা খাতুনের ছিল ৪ ছেলে। গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারের ঘটনায় ১৯৭৪ সালের ১৩ ডিসেম্বর রাতে একদল যুবকের উপর্যুপোরি গুলির আঘাতে গুরুতর আহত হন তৎকালীন জনপ্রিয় চেয়ারম্যান আবদুল খালেক। পরে ১৬ ডিসেম্বর নাতে তিনি মারা যান। মাত্র ৪০-৪২ বছর বয়সেই বিধবার শাড়ি পড়তে হয় জোবেদা খাতুনকে। এ ছাড়া ৭ সন্তান নিয়ে পথচলা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ে। পিছু হটেননি তিনি। নির্মম ভাবে অকালে স্বামী হারানোর বেদনাকে চাপা দিয়েই পথ চলতে থাকেন। বিধবা হওয়ার ১০ বছর পর ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারী উনার দ্বিতীয় ছেলে এ কে এম হুমায়ুন আজাদ সড়ক দূর্ঘটনায় মারা যান। সন্তান হারানোর বেদনায় অস্থির হয়ে পড়েছিলেন তিনি। স্বামী সন্তানের শোক বুকে চেপেই জীবন চলছিল জোবেদার। সুখে থেকেও কোন সময় সুখ অনুভব করেননি তিনি। নিরবে নিভৃতে শুধু চোখের জল গড়িয়ে যেত তার। তারপরও ২ ছেলে ৩ মেয়েকে আকড়ে চলছিল তার দিনকাল। হ্যাঁ হুতাশ ছিল নিত্য সাথী। জীবনের শেষের দিকে জোবেদাকে আঘাত করল আরেকটি তান্ডব। ২ আঘাতের ক্ষত না শুকাতেই চোখের সামনে চলে আসল আরেক সন্তান ইকবাল আজাদের লাশ। কি যে নির্মম! হৃদয় বিদায়ক! ২০১২ সালের ২১ অক্টোবর দলীয় কোন্দলের জের ধরে আ’লীগ নেতা ইকবাল আজাদকে নির্মমভাবে হত্যা করে একদল পাষন্ড। বাকরুদ্ধ হয়ে শোকে কাতরাতে থাকেন বয়সের ভারে ন্যুজ জোবেদা খাতুন। ৩ শোকে দূর্বল হয়ে পড়েন তিনি। অবশেষে ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে গত শনিবার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছেলে ইকবাল আজাদর ছবি বুকে চেপে শুধু কান্না করতেন আর বিচারের স্বপ্ন দেখতেন। আজ (রবিবার) বাদ জোহর কুট্রাপাড়া খেলার মাঠে উনার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জোবেদা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, আ’লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক-১-উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান ও দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মাহবুব খান বাবুল।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন