,

‘মৌলভীবাজার থেকে জঙ্গিরা এসে সিলেটে বোমা হামলা চালায়’

news-image

নিউজ ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘মৌলভীবাজার থেকে জঙ্গিরা এসে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জোড়া বোমা হামলা চালায়। ‘

আজ শুক্রবার বিকেলে উত্তরায় র‌্যাব সদর দফতরে র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইজিপি আরো বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে বোমা হামলার ঘটনা উদঘাটন করে আইন শৃঙ্খলা বাহিনী মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে। ‘

এর আগে জুমার নামাজের পর সেনাসদরে কেন্দ্রীয় জামে মসজিদে আবুল কালাম আজাদের প্রথম জানাজা হয়। জানাজায় তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৫ মার্চ সন্ধ্যার পর সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্তানার অদূরে পুলিশ চেকপোস্টের কাছে পরপর দুই দফা বোমা বিস্ফোরণে মারা যান দুই পুলিশ সদস্যসহ ছয়জন। আহত হন আবুল কালাম আজাদসহ অর্ধশতাধিক মানুষ। পরে আজাদকে ঢাকায় সিএমএইচে ভর্তি করা হয়। ২৬ মার্চ রাতে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা স্থিতিশীল থাকায় চিকিৎসকদের পরামর্শে গত বুধবার তাকে দেশে ফিরিয়ে আনা হয়। ফের ভর্তি করা হয় সিএমএইচে। সেখানে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে মারা যান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে