,

কসবা থানায় ঢুকে ছাত্রলীগ নেতারা হুমকি দিলেন ওসিকে

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকসেবী এক ছাত্রলীগ কর্মী আটকের জেরে শুক্রবার রাতে কসবা থানায় হামলা চালিয়েছে উপজেলা ছাত্রলীগ নেতারা। এসময় তারা পুলিশের উপর হামলার চেষ্টা করে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি প্রদান করেন।

জানা যায় শুক্রবার বিকালে কসবা রেল ষ্টেশনে আলম নামে এক ছাত্রলীগ কর্মী মাদক সেবন করার সময় পুলিশ বাধা দিলে পুলিশের উপর হামলা করে। এসময় পুলিশ তাকেসহ একটি নম্বর বিহীন মোটরসাইকেল আটক থানায় নিয়ে আসে।পরবর্তীতে আজ শুক্রবার রাত দশটার পর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মনির হোসেন ও সাধারন সম্পাদক আফজাল হোসেন রিমনের নেতেৃত্বে ৪০/৫০ জন ছাত্রলীগ নেতারা কসবা থানায় ঢুকে আপক্তি কর কথাবার্তা বলেন এবং এসময় তারা থানার ওসিকে হুমকি প্রদান করে।

এই ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, তারা থানায় ঢুকে আমাকে হুমকি প্রদান করেছে। তাদের নাম্বার বিহীন মটরসাইকেল গুলো কেন ধরা হচ্ছে এতে তারা বেশ কিছুদিন আগে থেকে আমার উপর ক্ষিপ্ত হতে থাকে। আর এই ঘটনার মূল নায়ক হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান। তার নির্দেশেই এরা থানায় এসে এসব ঘটনা ঘটিয়েছে। থানার একটি ইট রাখা হবেনা সবগুলি খুলে নেওয়া হবে বলে তারা হুমকি দিয়ে যাই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

শিল্প কোনো পাপ নয় : প্রভা

এশিয়ান গেমসে কোচ হয়ে যাচ্ছেন সালাউদ্দিন-তালহারা

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা