,

‘আমি সঞ্জয়ের প্রেমিকা নই’

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ‘দত্ত’ শিরোনামের সিনেমা। সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর।

এ ছাড়া মনিশা কৈরালা সঞ্জয় দত্তের মা নার্গিস দত্তর চরিত্রে অভিনয় করছেন। দিয়া রূপায়ন করছেন মান্ন্যতা দত্তর চরিত্র। এদিকে সঞ্জয় দত্তের প্রেমিকা ও সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন আনুশকা শর্মা। এমন খবর বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করেছে। কিন্তু এ তথ্য ভুল বলে জানিয়েছেন আনুশকা।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আনুশকা শর্মা বলেন, ‘আমি সঞ্জয় দত্তের বায়োপিকে একটি ক্যামিও চরিত্র রূপায়ন করছি। কিন্তু আপনারা বিষয়টি নিয়ে বেশি উতলা। এটি খুব ভালো একটি সিনেমা হবে কিন্তু এই বায়োপিকে আমি সঞ্জয় দত্তের প্রেমিকা কিংবা সাংবাদিক নই। আমার চরিত্রটি একটি কাল্পনিক চরিত্র। এ চরিত্রটি জীবিত কোনো ব্যক্তির উপর ভিত্তি করে হয় না।’

‘দত্ত’ সিনেমায় রণবীরকে ছয়টি ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে। আর এজন্য শারীরিক গড়নে এনেছেন পরিবর্তন। শুরুতে ওজন কমিয়ে শুটিং শুরু করেন রণবীর। সব মিলিয়ে সঞ্জয়ের চরিত্রটি রূপায়নের জন্য বেশ পরিশ্রম করতে হচ্ছে রণবীর কাপুরকে। সিনেমাটি নির্মাণ করছেন রাজকুমার হিরানি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে