,

রাজনৈতিক সংকটে সুরঞ্জিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন : মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক : সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি করেছে, তা পূরণ হবার নয় এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার, ০৫ ফেব্রুয়ারি দুপুর ঢাকেশ্বরী মন্দিরে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ফখরুল বলেন, আজ দেশ ও জাতি অনেক বড় একজন প্রবীণ রাজনীতিবিদকে হারিয়েছে। তার মতো একজন পার্লামেন্টারিয়ান হারানো রাজনীতিতে একটি শূন্যতার সৃষ্টি হওয়া।আমি দলের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত সৎ, নিষ্ঠাবান ও অভিজ্ঞ নেতা ছিলেন। রাজনৈতিক সংকটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। মানুষের মাঝে আস্থা তৈরি করতেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির নেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, জয়নাল আবদীন ফারুক। রবিবার, ০৫ ফেব্রুয়ারি ভোর ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

এর সকাল ৯টার দিকে তার ধানমন্ডির ঝিগাতলার বাসায় নেওয়া হয়। পরে সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা