,

সাত খুন মামলার রায় : সন্তুষ্ট হলেও শঙ্কিত বাদীপক্ষ

news-image

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদী পক্ষ। সোমবার সকালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে সাত খুন মামলার মূল বাদী প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, আমরা রায়ে সন্তুষ্ট। তবে নিরাপত্তা শঙ্কায় ভুগছি। বিউটি বলেন, আমাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন টেলিফোন নম্বর থেকে বারবার ফোন করে হুমকি দিয়ে দেশ ছাড়ার জন্য বলা হচ্ছে।

নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদ চেয়ারম্যান বলেন, প্রত্যাশা মতো রায় পেয়েছি। বাদীপক্ষের আইনজীবী সাথাওয়াত হোসেন খান বলেন, আমরা সন্দেহাতীতভাবে হত্যার ঘটনাটি প্রমাণ করতে পেরেছি বলে ২৬ জনের মৃত্যুদণ্ড হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট। এদিকে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, বিচারে নিরপেক্ষ সাক্ষীর ব্যবস্থা ছিল না। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সাত খুন মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, সাবেক র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন। এ ছাড়া ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

রায় ঘোষণার সময় মামলার ৩৫ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জন র‌্যাব সদস্য। আর মামলার শুরু থেকেই র‌্যাবের সাবেক ৮ সদস্যসহ ১২ আসামি পলাতক। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল ছয়জনের ও পরদিন একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা