,

শিক্ষকহত্যা: এমপিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

 

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ আন্দোলনকালে নিহত হওয়া শিক্ষক আবুল কালাম আজাদকে হত্যার প্ররোচনার অভিযোগে এমপিসহ সাতজনকে আসামি করে একটি মামলা হয়েছে।বুধবার দুপুরে ময়মনসিংহের দুই নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক হাকিম মাহবুবুল হকের আদালতে মামলাটি করা হয়।

image-11924

আসামিরা হলেন স্থানীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন, ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজীব, উপপরিদর্শক রফিকুল ইসলাম ও রতন, মোসলেম উদ্দিনের ছেলে অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, সেলিমের ভায়রা ফুলবাড়ীয়া কলেজের সাবেক অধ্যক্ষ নাসিরউদ্দিন এবং কলেজের ভাইস প্রিন্সিপ্যাল আমজাদ হোসেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২৭ নভেম্বর ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনের সময় আসামিদের প্ররোচনায় কলেজ শিক্ষক আবুল কালাম আজাদকে হত্যা করা হয়।

আদালত সূত্র জানায়, বিচারক মামলাটি গ্রহণ করেছে, তবে এখনো কোনো আদেশ জারি হয়নি।

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের সরকারিকরণ আন্দোলনের আহ্বায়ক ও একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এসএম আবুল হাশেম বাদী হয়ে মামলাটি করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের