,

১৫ জানুয়ারি থেকে হজের প্রাক-নিবন্ধন

hajj-flightনিউজ ডেস্ক : আগামী ১৫ জানুয়ারি থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরার আশকোনায় হজ প্রশিক্ষণার্থীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে এই তথ্য জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

মতিউর রহমান বলেন, সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাবেন তাদের ৩০ হাজার টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করা যাবে। প্রাক-নিবন্ধনের পর ব্যাংক থেকে একটি সনদ দেওয়া হবে। মোবাইল ফোনে এসএমএস করে প্রাক-নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হবে। ২৪টি ব্যাংকের মাধ্যমে প্রাক-নিবন্ধন ফি এবং হজে যাওয়ার অর্থ জমা দেওয়া যাবে।

নিবন্ধন ও প্রাক-নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের কম হলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ), পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল ফোন নম্বর, এমআরপি পাসপোর্ট প্রয়োজন হবে। সরকারিভাবে যেতে চাইলে জেলা প্রশাসক অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌর ডিজিটাল সেন্টার, সিটি করপোরেশন ডিজিটাল সেন্টার থেকে প্রাক-নিবন্ধন করা যাবে। আর বেসরকারিভাবে যেতে চাইলে মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সি থেকে নিবন্ধন করা যাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের