,

নাসিরনগরের ঘটনা অদক্ষতার ফল : ডিআইজি

dig20161219132440ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু ওপর হামলার ঘটনাকে অদক্ষতার ফল হিসেবে মন্তব্য করেছেন ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মোহা. শফিকুল ইসলাম। সোমবার সকালে সার্কিট হাউজে অনুষ্ঠিত বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই মন্তব্য করেন তিনি।

মোহা. শফিকুল ইসলাম বলেন, একটা ঘটনার ঘটে যাওয়ার পরও নাসিরনগরে দুটি পরস্পরবিরোধী ইসলামী দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল। অথচ সেই বিষয়ে জেলা প্রশাসক জানতেনও না। ওসি আর নির্বাহী কর্মকর্তা মিলে সমাবেশের অনুমতি দিয়ে দিল। যার ফলে পরবর্তীতে আরও বড় ঘটনা ঘটল। তাই এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। এরকম কিছু ঘটলে তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে।

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলে বক্তব্যে দেওয়ার সময় মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে উস্কানি ছড়ানো হচ্ছে জানিয়ে পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, সম্প্রতি এরকম একটি ঘটনার প্রমাণ আমরা পেয়েছি। ওয়াজ মাহফিলে এক বক্তা রোহিঙ্গা ইস্যু টেনে এদেশের সম্প্রীতি নষ্ট করার মতো উস্কানি দিচ্ছিলেন। ওই সময় ঘটনাস্থল দিয়ে আসছিলেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে ওই বক্তাকে সরিয়ে দিলেন এবং সবাইকে এ বিষয়ে বুঝিয়ে বললেন।

বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, মোহা. শফিকুল ইসলাম, কোস্টগার্ডের পূর্ব জোনের কমান্ডার শহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্চন সাহা সহ ১১টি জেলার জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর