বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্ভয়ে ভোট দিতে নারায়ণগঞ্জবাসীর প্রতি ইসির আহ্বান

imageনিজস্ব প্রতিবেদক : ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীদের একাংশ উদ্বেগের কথা জানালেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে অভয় জানিয়েছে নির্বাচন কমিশন। তারা নির্ভয়ে ভোট দিতে ভোটারদেরকে আহ্বান জানিয়েছে।

সোমবার দুপুরে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আহ্বান জানান নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ।

আগামী বৃহস্পতিবারের ভোটকে ঘিরে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান শাহনেওয়াজ।

ঢাকা লাগোয়া এই সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন প্রথমবারের মতো হচ্ছে দলীয় প্রতীকে। মেয়র পদে সাত জন প্রার্থী থাকলেও প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভুত হয়েছেন আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী এবং বিএনপির সাখাওয়াত হোসেন খান।

ভোটের তিন দিন আগে সকালে নির্বাচনী প্রচারে গিয়ে সাখাওয়াত বলেছেন, ভোটের পরিবেশ নিয়ে তাদের মধ্যে শঙ্কা আছে। কিছুক্ষণ পর দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হাতে অবৈধ অস্ত্র রয়ে গেছে। এ কারণে ভোট নিয়ে তাদের শঙ্কা রয়ে গেছে।

ভোট নিয়ে বিএনপির এই শঙ্কা ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহ নেওয়াজ বলেন, ‘আমরা কোন শঙ্কা দেখছি না। প্রার্থীরা শঙ্কা প্রকাশ করলেও এখানকার পরিস্থিতি এখনো অনেক ভালো আছে।’ তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার পরামর্শ দেন।

নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে শাহ নেওয়াজ বলেন, ‘সেখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। তারা যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।’ তিনি আরো বলেন, ‘প্রতিটা কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটও থাকবে।’

যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শাহ নেওয়াজ। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ