,

নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন হাস্যকর : সাখাওয়াত

sakhawatনিজস্ব প্র্রতিবেদক : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে বিজিবি মোতায়েনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসা বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, “স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে শুনেছি; এটাকে আমি হাস্যকর বলে মনে করি।”

সোমবার সকালে শহরের মিশনপাড়া ও চাষাঢ়া এলাকায় গণসংযোগকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ, র‌্যাব, আনসার ব্যাটালিয়নের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবির ২২ প্লাটুন ফোর্স নামার কথা রয়েছে।

এ প্রসঙ্গে সাখাওয়াত বলেন, “স্ট্রাইকিং ফোর্স মানে কী? কোথাও কোনো ঘটনা ঘটার পরে তারা সেখানে উপস্থিত হবে। ঘটনা ঘটে যাওয়ার পর উপস্থিত হলে সেটা তো কার্যকর হল না। ঘটনা যাতে না ঘটতে পারে, সেই ব্যবস্থার দাবি ছিল আমাদের। ”

সেনা মোতায়েনের সময় এখনও শেষ হয়ে যায়নি দাবি করে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, “নির্বাচনকে সুষ্ঠু করতে হলে আমার পূর্বের যে দাবি ছিল- সেনাবাহিনী মোতায়েন। সেই সেনাবাহিনী মোতায়েন দরকার। এখানে সেনাবাহিনী মোতায়েন হলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসত। আমি মনে করি সেটা এখনো সম্ভব, সেটা অবিলম্বে করা উচিত। ”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর