,

পলাতক অবস্থায় মারা গেলেন দণ্ডপ্রাপ্ত মান্নান

21কিশোরগঞ্জ প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রাজাকার কমান্ডার গাজী আবদুল মান্নানের (৮৯) পলাতক অবস্থায় মারা গেছেন। নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় সোমবার ভোরে তার মৃত্যু হয় বলে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা জাকির রাব্বানী নিশ্চিত করেছেন।

গত বছরের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মান্নানসহ কিশোরগঞ্জের চার চিহ্নিত রাজাকারের মৃত্যুদণ্ড এবং একজনকে আমৃত্যু কারাদণ্ড দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাকি তিনজন হলেন উপজেলার মধ্যপাড়া গ্রামের অ্যাডভোকেট এটিএম শামসুদ্দিন আহমেদ ও তার ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এটিএম নাসির উদ্দিন আহমেদ এবং খুদির জঙ্গল গ্রামের হাফিজ উদ্দিন।

এছাড়া আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত হচ্ছেন হাইদনখালি গ্রামের আজহারুল ইসলাম । এদের মধ্যে শামসুদ্দিন আহমেদ কারাগারে আটক আছেন এবং বাকি চারজন পলাতক রয়েছেন। শামসুদ্দিন আহমেদ পালিয়ে থাকা অবস্থায় ২০১৪ সালের ২৭ নভেম্বর পুলিশের হাতে আটক হন।

দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর