,

জীবন বীমাখাতে সম্পদ বাড়ছে

 

নিজস্ব প্রতিবেদক : দেশের বীমা শিল্পের জীবন বীমাখাতের বেসরকারি কোম্পানিগুলো এক বছরে দুই হাজার কোটি টাকার সম্পদ বাড়িয়েছে। ২০১৪ সালে দেশের বেসরকারি খাতের মোট ৩১টি বীমা কোম্পানির মোট সম্পদের পরিমাণ ছিল ৩১ হাজার ৫২৪ কোটি টাকা। ২০১৫ সাল শেষে কোম্পানিগুলোর মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৩ হাজার ৫৩৩ কোটি টাকা।

image-11559

 

এছাড়া উল্লেখিত এক বছরে সাধারণ ও জীবন বীমা এ দুই খাতের কোম্পানিগুলোর লাইফ ফান্ড, বিনিয়োগ, প্রিমিয়াম আয়সহ প্রায় সবসূচকেই উন্নতি করেছে। দেশের বীমা শিল্পের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) বার্ষিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। সম্প্রতি অ্যাসোসিয়েশনের ২৯তম বার্ষিক সাধারণ সভায় এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

বার্ষিক প্রতিবেদন অনুযায়ী জীবন বীমাখাতে প্রাইভেট বীমা কোম্পানিগুলোর উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমাণ ছিল ২০১৫ সালে সাত হাজার ৩৩০ কোটি ৪৮ লাখ টাকা, যা ২০১৪ সালে ছিল সাত হাজার ৭৭ কোটি ৯১ লাখ টাকা। এছাড়া জীবন বীমাখাতের লাইফ ফান্ড ২০১৫ সালে বৃদ্ধি পেয়ে ২৮ হাজার ৬৫৪ কোটি ৭৬ টাকায় দাঁড়ায়, যা ২০১৪ সালে ছিল ২৬ হাজার ৬৯৮ কোটি ৭৯ লাখ টাকা। বেসরকারি এসব জীবন বীমা খাতে ২০১৪ সালের বিনিয়োগ ২২ হাজার ১৫৬ কোটি ৪৩ লাখ টাকা থেকে ২০১৫ সালে ২৩ হাজার ৯৫৪ কোটি ৩৮ লাখ টাকায় দাঁড়ায়।

অন্যদিকে সাধারণ বীমাখাতে বেসরকারি বীমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ ২০১৪ সালে ছিল দুই হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা যা বৃদ্ধি পেয়ে ২০১৫ সালে দাঁড়ায় দুই হাজার ৪১৪ কোটি টাকা। এই আয় বৃদ্ধির পরিমাণ শতকরা প্রায় ৬.৪৪ শতাংশ। বেসরকারি সাধারণ বীমা কোম্পানির ২০১৪ সালে সম্পদের পরিমাণ পাঁচ হাজার ৯৩৬ কোটি ছয় লাখ টাকা থেকে ২০১৫ সালে ছয় হাজার ৩৬১ কোটি ৬০ লাখ টাকায় দাঁড়ায়। বেসরকারি সাধারণ বীমাখাতে ২০১৪ সালের বিনিয়োগ তিন হাজার এক কোটি টাকা থেকে ২০১৫ সালে তিন হাজার ২১৬ কোটি ৪১ লাখ টাকা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর