,

নাশাহজালালে ৪২টি স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২টি (৪ কেজি ৮৭০ গ্রাম) স্বর্ণের বারসহ জহিরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

gold-bar-sm20161219031037

রোববার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) এইচ এম আহসান কবীর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টটসের প্রিভেনটিভ দলের সদস্যরা গ্রিন চ্যানেলের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। এসময় যাত্রী জহিরুল ইসলামকে সন্দেহ হলে গ্রিন চ্যানেল আসা মাত্রই চ্যালেঞ্জ করা হয়। পরে যাত্রীর শরীর তল্লাশি করে অন্তর্বাসের ভেতর থেকে ১০ তোলা ওজনের ৪২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক স্বর্ণের ওজন ৪ কেজি ৮৭০ গ্রাম। যার মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর