,

জামিনে মুক্ত মাহমুদুর রহমান মান্না

mannaনিউজ ডেস্ক : নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না জামিনে মুক্তি পেয়েছেন। রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত থেকে জামিনের কাগজ আসার পর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মাহমুদুর রহমান মান্নাকে মুক্তি দেয়া হয়।

২৮ নভেম্বর রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে আটক মান্নার জামিন বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ফ্রেব্রুয়ারিতে নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিআলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশ হয়।

এরপর গুলশান থানায় ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। ওই বছরের ৫ মার্চ সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়। এ দুটি মামলায় নিম্ন আদালত মান্নার জামিন নামঞ্জুর করেন।

পরে হাইকোর্ট ১০ নভেম্বর সেনা বিদ্রোহে উসকানির মামলায় এবং রাষ্ট্রেদ্রোহের মামলায় গত ৩০ আগস্ট জামিন দেন।

হাইকোর্টের দেয়া ওই জামিনের বিরুদ্ধে সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ জামিন স্থগিত করে দেন।পাশাপাশি সরকারপক্ষকে হাইকোর্টের জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করতে বলেন। এরপর সরকারপক্ষ লিভ টু আপিল করলে তার ওপর রোববার শুনানি শেষ হয়। পরে হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর