,

রুশনারা আলী ঢাকায়

rushnara-002নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এখন ঢাকায়। এক সরকারি সফরে তিনি ঢাকায় পৌঁছেছেন।

রুশনারা আলী বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্ব আবারও জোরালোভাবে তুলে ধরবেন এই সফরে।

ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য দূত হিসেবে রুশনারা আলীর এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরকালীন সময় তিনি বাংলাদেশে ব্রিটিশ ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্য, শিল্প ও বাণিজ্য নেতা, রাজনৈতিক নেতা ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্ল্যাক বলেন, রুশনারা আলীর এই সফর বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্য ও বিনিয়োগে প্রতিশ্রুতির একটি উল্লেখযোগ্য দিক। তিনি বলেন, তার এই সফর দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আমাদের প্রতিশ্রুতির আলোচনার সুযোগ করে দিয়েছে। এতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আমাদের ব্যবসা ও বাণিজ্যকে আরও শক্তিশালী করার পথকে উন্মুক্ত করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর