,

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটির তদন্ত কমিটির প্রতিবেদন জমা

149aনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি খতিয়ে দেখতে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

রবিবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রী রাশেদ খান মেনন এমপির কাছে এ তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির সদস্যরা। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ বিকেল ৩টায় সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানাবেন মন্ত্রী রাশেদ খান মেনন।’

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামতের করে সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী সফরসঙ্গীরা বুদাপেস্টে পৌঁছান।

বিষয়টি খতিয়ে দেখতে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়। যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ টেকনিক্যাল কর্মকর্তা ক্যাপ্টেন ফজলে মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন একটি কমিটি হয় এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আরেকটি কমিটি করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পর্যটন) স্বপন কুমার সরকারকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) চৌধুরী এম জিয়াউল কবির, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (ইঞ্জিনিয়ারিং ও মেটারিয়াল মেনেজম্যান্ট)।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে মোট ৯ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর