,

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে নিহত ৪

image-53705-1482039662গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে চার ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

আজ রোববার সাড়ে ৭টার দিকে উপজেলার উলুখোলা এলাকায় ঢাকা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ ফরিদ (২৫), ফরিদ (৪৫), রেনু মিয়া (২৪)। নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মাওলা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যানে করে ২০ থেকে ২৫ জন দিনমজুর নেত্রকোনা যাচ্ছিলেন। সকাল সোয়া সাতটার দিকে কালীগঞ্জের উলুখোলা এলাকায় পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারান। পিকআপ ভ্যানটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চার ব্যক্তি নিহত এবং আহত হন আরও ১৯ জন।

দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন এলাকাবাসী। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

এর আগে গতকাল শনিবারও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। এদিন সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার (হিউম্যান হলার) মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও নয়জন আহত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর