,

আজ থেকে সুপ্রিমকোর্টে অবকাশ শুরু

 

নিজস্ব প্রতিবেদক : আজ ১৮ ডিসেম্বর থেকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

image-11382

তবে এ সময়ে জরুরি বিষয় নিস্পত্তির জন্য সুপ্রিমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ থাকবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দিয়েছেন। আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় ঠিক করে দিয়ে আদালত নির্ধারণ করে দেয়া হয়। আগামী ২ জানুয়ারি থেকে যথারীতি নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

অবকাশে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিস্পত্তির জন্য বিচারপতি মো. নিজামুল হককে মনোনীত করা হয়েছে। আগামী ২০ ও ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে তিনি আপিল বিভাগের চেম্বার কোর্টে বিচার কার্য পরিচালনা করবেন বলে সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এছাড়াও অবকাশে হাইকোর্ট বিভাগে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিস্পত্তির জন্য বিভিন্ন বিচারিক এখতিয়ার দিয়ে ২০টি বেঞ্চ গঠন করে দেয়া হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর