,

‘বাকলিয়ায় আইটি পার্কের কাজ শুরু শিগগিরই’

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কর্ণফুলীর পাড়ে ১৪ একর জমির ওপর একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক হচ্ছে। শিগগিরই এই আইটি পার্কটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

image-11276

শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে তথ্য ও প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

পলক বলেন, চট্টগ্রামে বীর সন্তানেরা যেমন দেশের প্রয়োজনে বরাবরই আন্দোলন, ত্যাগ ও সফলতার স্বাক্ষর রেখেছেন তেমনি দেশে সেরা ফ্রিল্যান্সরও তৈরি করবে। ডিজিটাল বাংলাদেশের সফল যোদ্ধাও তৈরি হবে এই চট্টগ্রাম থেকে। বাংলাদেশ আজ বিশ্বেরকাছে প্রযুক্তি ও প্রগতির অন্যতম উদাহরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামসিটি করপরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সময় ও যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। জনগণের নিকট দ্রুত সেবা পৌঁছে দিতে সেবাধর্মী সকল প্রতিষ্ঠানকে ডিজিটালের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, আমরা চট্টগ্রাম নগরীকে স্মার্ট সিটিতে পরিণত করতে ৪১টি ওয়ার্ডে ডিজিটাল সেন্টার চালু করছি।বাকলিয়ার ডিজিটাল টেকনোলজি পার্ক নগরীতে স্মার্ট সিটি প্রকল্পের অর্ন্তভুক্ত করা হয়েছে যা আমাদের জন্য গর্বের। আগামী ২০২১ সালের মধ্যেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো।

চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: রুহুল আমিন, কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, আয়েমা ওয়াসিফা খানম এমপি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর