,

আমরা আর মহাজোটে নেই, রংপুরে এরশাদ

imageরংপুর প্রতিনিধি : রংপুর সার্কিট হাউজে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বিরোধী দল হিসেবে মন্ত্রী সভায় থাকা না থাকা নিয়ে নিজের অবস্থান থেকে সরে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমরা আর মহাজোটে নেই। আছি বিরোধী দলে। তিনি বলেন, পৃথিবীর বহুদেশে বিরোধী দল থেকেও মন্ত্রী আছে। এটা দোষের কিছু নয়।

আজ শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এরশাদ বলেন, আমরা প্রেস কনফারেন্স করে রূপরেখা দিয়েছি কি ধরনের নির্বাচন কমিশন হবে। এ সংক্রান্ত একটা আইন হওয়া দরকার। ভারতেও এই আইন নাই। রাষ্ট্রপতির সঙ্গে আমরা বসবো। আমরা চাই একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির সঙ্গে বসার পর যদি আমরা এ ধরনেরর কমিশন না পাই, তাহলে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে কথা বলবো।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সাধারনত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর বাইরে এ নিয়ে কোনো কিছু করারও থাকবে না।

এরশাদ আরও বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে অংশ নিবে। ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। এজন্য প্রার্থী সংগ্রহ কার্যক্রম চলছে। জাতীয় পার্টি এই মুহুর্তে স্থানীয় নির্বাচন নিয়ে আর কিছু ভাবছে না। সব ভাবনাতেই এখন আছে জাতীয় নির্বাচন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এরশাদ আজ শনিবার সকালে রংপুর আসেন। সেখানে গার্ড অব অনার নেওয়ার পর তিনি প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে রংপুর জেলা, মহানগর, উপজেলা নেতৃ-বৃন্দের সঙ্গে বৈঠক করেন। এর আগে তিসি সার্কিট হাউজে আসলে তাকে শ্লোগান ও ফুল দিয়ে বরণ করেন নেতা-কর্মীরা।

এসময় তার সঙ্গে ছিলেন মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও এলজিআরইডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, মহানগর আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা আহবায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর সহস্য সচিব এসএম ইয়াসির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাফিউল ইসলাম শাফি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে