বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আস্থাশীল ইসি’ গঠনে রাষ্ট্রপতির প্রতি বিএনপির আহ্বান

rijviনিউজ ডেস্ক : সংলাপের মাধ্যমে সকল দলের কাছে নিরপেক্ষ ও আস্থাশীল নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির উদ্যোগের আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার সকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।

রিজভী বলেন, ‘বিএনপির প্রত্যাশা একটি নিরপেক্ষ, স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হবে যা সরকারের খাঁচায় বন্দী পাখি হবে না। যা সত্যিকার অর্থে সাংবিধানিক প্রতিষ্ঠান হবে। যে কমিশন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ভোট গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের ভোটদানে উৎসাহিত করবে। বিএনপি তারই প্রতিধ্বনি করেছে ১৩ দফা প্রস্তাবে।’

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে বিএনপির আলোচনার মূল ভিত্তি হবে ইসি গঠনে খালেদা জিয়ার দেয়া ১৩ দফা প্রস্তাব।

তিনি বলেন, ‘সংকুচিত গণতন্ত্রের পরিসর বাড়ানোর জন্যই নাসিক নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ। নারায়ণগঞ্জবাসী ভোটারবিহীন সরকারের ধারাবাহিক দু:শাসনের বিরুদ্ধে ও মানুষের ভোটাধিকার হরণের জবাব দিতে প্রস্তুত হয়ে আছে। সরকারের ভয়াবহ দু:শাসন, দেশজুড়ে লুটপাটের মহোৎসব, রাজকোষ লোপাটসহ বাক-ব্যক্তি স্বাধীনতা হরণ, গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, কথা বলতে গেলেই মামলা-হামলা-কারা নির্যাতন, গুম, খুন, অপহরণ ও ধর্ষণের বিরুদ্ধে রায় দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ।’

রিজভী আশংকা প্রকাশ করে বলেন, ‘নাসিক নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেলেও সন্ত্রাসীরা তাদের সহিংস ভঙ্গি প্রদর্শণের নানা আলামত ফুটে উঠছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলার বাদীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বিএনপি এর আগেও বৈধ অস্ত্র জমা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোন তৎপরতা নেই। তাই নাসিক নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, কাজী আবুল বাশার, বাবুল আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত