,

আড়াইশ রোহিঙ্গাবাহী ১৯ নৌকা ফেরত

4কক্সবাজার প্রতিনিধি : নাফ নদীতে রোহিঙ্গারাকক্সবাজারের টেকনাফে নাফ নদীর দুইটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী ১৯টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এসব নৌকা ফেরত পাঠানো হয়।

নৌকাগুলোয় আড়াইশয়েরও বেশি রোহিঙ্গা নাগরিক ছিল বলে ধারণা করছে বিজিবি। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।

টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল নৌকাগুলোকে সীমান্তের শূন্যরেখা থেকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি কড়া প্রহরায় রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর