,

আবারও জুতা পায়ে স্বাধীনতা স্তম্ভে চিফ হুইপ

firojনিউজ ডেস্ক : আবারও জুতা পায়ে পুষ্পস্তবক অর্পণ করে বিতর্কের জন্ম দিলেন চিফ হুইপ আ স ম ফিরোজ। মহান বিজয় দিবস উপলক্ষে বাউফলে স্বাধীনতা স্তম্ভে এদিন জুতা পায়ে দিয়েই তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে গত বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেও একইভাবে পুষ্পস্তবক অর্পণ করেন আ স ম ফিরোজ।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বিএনপির এক নেতা বলেন, জুতা পায়ে স্বাধীনতা স্তম্ভে উঠে পুষ্পস্তবক অর্পণ শহীদদের সঙ্গে চরম অবমাননাকর।

বাউফল উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আ স ম ফিরোজ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য স্বাধীনতা স্তম্ভের বেদিতে ওঠেন।

চিফ হুইপ ছাড়াও এ সময় তার সঙ্গী অনেককেই জুতা পরা অবস্থায় দেখা যায়।

এ বিষয়ে চিফ হুইপ আ স ম ফিরোজের সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। রিং হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর