,

সরকারি মাধ্যমিকে ভর্তি যুদ্ধ শুরু

095659jsc_examনিউজ ডেস্ক : আজ শনিবার থেকে রাজধানীর সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে রবি ও সোমবার পর্যন্ত।

অন্যদিকে প্রথম শ্রেণিতে লটারি অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর। আর রাজধানীর ৩৮টি মাধ্যমিক স্কুলে আবেদন পড়েছে ৭১ হাজার। আসন রয়েছে ১০ হাজার ৫৯৫টি। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর ‘ক’ গ্রুপের ১৩টি স্কুলের দ্বিতীয় থেকে ও পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা আজ সকাল ১০টায় এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা বেলা ২টায় অনুষ্ঠিত হবে। ‘খ’ গ্রুপের ১৩টি স্কুলের দ্বিতীয় থেকে ও পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা রবিবার সকাল ১০টায় এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা বেলা ২টায় অনুষ্ঠিত হবে। ‘গ’ গ্রুপের ১২টি স্কুলের দ্বিতীয় থেকে ও পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী সোমবার সকাল ১০টায় এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা বেলা ২টায় অনুষ্ঠিত হবে।

প্রথম শ্রেণিতে লটারি ছাড়াও জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিতে ২০ নম্বর করে মোট ৫০ নম্বরের এক ঘণ্টার এবং অন্যান্য শ্রেণিতে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিতে ৪০ নম্বর করে মোট ১০০ নম্বরের ২ ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে। এদিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে আগামী ১৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। ২০১৭ সালের প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বেইলি রোডের মূল শাখায়। বিভিন্ন শাখা অনুসারে ১৯ ডিসেম্বর ধানমণ্ডি প্রভাতী শাখার সকাল ৮টা থেকে ১১টা ও দিবায় সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এবং একই দিন আজিমপুর দিবা শাখার আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

২০ ডিসেম্বর বসুন্ধরা প্রভাতীর জন্য সকাল ৮টা থেকে ১১টা ও দিবা শাখায় দুপুর সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। ওই দিন বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত আজিমপুর শাখা প্রভাতী শাখার লটারি কার্যক্রম চলবে। ২১ ডিসেম্বর ইংরেজি মাধ্যম প্রভাতী শাখার লটারি সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও মূল দিবা দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। ২২ ডিসেম্বর শেষ দিন মূল প্রভাতী লটারি কার্যক্রম সকাল ৮টা থেকে ১টা এবং ইংরেজি মাধ্যম দিবার লটারি দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত লটারি কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে সাধারণ ও বিভিন্ন কোটায় বাছাইকৃত শিক্ষার্থীর অভিভাবকরা নির্ধারিত তারিখে মূল প্রবেশপ্রত্র নিয়ে (আবেদনকারী ছাড়া) একজন অভিভাবক লটারি আয়োজনের সময় উপস্থিত থাকতে পারবেন। বেইলি রোডের মূল শাখায় এ লটারি অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে