বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি বদির ইন্ধনে টেকনাফ আ. লীগে দুই গ্রুপ প্রকাশ্যে!

bodiকক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি: মহান বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে দ্বিধাবিভক্তি প্রকাশ্য রূপ নিল। দলের এক অংশের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় এমপি আবদুর রহমান বদি এবং অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী।

অভিযোগ রয়েছে, নানা কারণে বিতর্কিত বদির ইন্ধনেই দলের ভেতর দুই ভাগ হয়েছে।
জানা গেছে, বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা উপলক্ষে দলের উপজেলা সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে গত ১৩ ডিসেম্বর এক বৈঠক হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকলেও বদির অনুসারীরা উপস্থিত ছিল না। পরে তড়িঘড়ি করে বদির ঘোর সমর্থক পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জাফর আলমের নেতৃত্বে কয়েকজন নেতা বসে পাল্টা কর্মসূচি ঘোষণা করেন।

গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা সদরের মিলকী রিসোর্টসংলগ্ন এলাকায় বিজয় দিবসের আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সভায় উপজেলা কমিটির নেতাকর্মীরা

ছাড়াও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

অন্যদিকে এমপি বদির সমর্থিত গ্রুপ টেকনাফ সদরের ওয়াল্টন শোরুম ভবনের দলীয় অফিসে পাল্টা কর্মসূচির আয়োজন করে। তবে গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে কোনো আলোচনাসভা হয়নি। কেবল দলীয় অফিসে মাইক বেঁধে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো হয়।

এ প্রসঙ্গে অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, ‘সাংগঠনিক নিয়মনীতি না মেনে এমপি বদি নিজের খেয়াল খুশিমতো উপজেলা আওয়ামী লীগকে ব্যবহার করতে না পেরে দলে বিভাজন সৃষ্টিতে লিপ্ত রয়েছেন। ’

মোহাম্মদ আলী দাবি করেন, বদির সমর্থিত গ্রুপে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন, উপজেলা কমিটির সাবেক সভাপতি জাফর আলম চৌধুরী ও বদির নিকটাত্মীয় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর রয়েছেন। তাঁদের বিরুদ্ধে জামায়াত-বিএনপি নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ আরো বহু অভিযোগ রয়েছে।

তবে বদির সমর্থক জহির হোসেন পৃথক কর্মসূচি প্রসঙ্গে বলেন, ‘এমপির ভবনে থাকা দলীয় কার্যালয়ে আমরা কর্মসূচি পালন করেছি। তারা (মোহাম্মদ আলী গ্রুপ) দলীয় কার্যালয়ে না আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ’

দলীয় কার্যালয় বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল বসর বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়টি এমপির নিজস্ব ভবন। সাংগঠনিক নিয়ম অনুযায়ী, আমরা কারো ব্যক্তিগত অফিসকে আওয়ামী লীগ কার্যালয় বলতে পারি না। ’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ