,

খিলক্ষেতে একই পরিবারের তিনজন গুলিবিদ্ধ

215628guli1নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতের বেল্লা এলাকায় আজ শনিবার ভোরে দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছে। সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ।

গুলিতে আহত ব্যক্তিরা হলেন সৌধ মিয়া (৫০), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও ছেলে আব্দুল আলিম (২৫)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আটক ব্যক্তির নাম হামিদুর রহমান।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে সৌধ মিয়ার চাচাতো ভাই ধলু মিয়ার জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়া হচ্ছিল। ধলু মিয়া প্রতিবাদ জানালে ড্রেজারের মালিক হামিদুরের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধলু মিয়াকে মারতে উদ্যত হন হামিদুর। চিৎকার শুনে ওই এলাকার পাশ থেকে সৌধ মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। একপর্যায়ে হামিদুর এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে সৌধ মিয়া, তাঁর স্ত্রী ও ছেলে গুলিবিদ্ধ হন।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খানের ভাষ্য, সন্দেহভাজন হামলাকারী হামিদুর রহমানকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর