,

বিজয় দিবস: জাতীয় পতাকা উড়লো ৫৯টি মসজিদে

national_flagনিউজ ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে বিজয় দিবসে প্রথমবারের মতো মসজিদে উত্তোলন করা হলো জাতীয় পতাকা।

জানা গেছে, ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন সংশ্লিষ্ট মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা।

তাড়াশ উপজেলার ৫৯টি মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের এই শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওই ৫৯টি মসজিদে প্রথমবারের মতো উত্তোলন করা হয় জাতীয় পতাকা। আর শহীদের স্মরণে আয়োজন করা হয় মিলাদ এবং বিশেষ দোয়া মাহফিল।

তালম নগরপাড়া মসজিদের ইমাম ও সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম বলেন, ৭১ সালে বাংলদেশ স্বাধীন করার জন্য যারা শহীদ হয়েছেন তাদের সম্মানে মসজিদে পতাকা উত্তোলন করে ভালো লাগছে।

তিনি বলেন, মহল্লাবাসীদের নিয়ে আনন্দঘন পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন করে শহীদদের রুহের মাগফিরাতের জন্য মিলাদ ও দোয়া মাহফিল করেছি।

এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন সিরাজঞ্জের উপ-পরিচালক বজলুল করীম জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদদের সম্মানে সারা দেশের মতো তাড়াশ উপজেলাসহ জেলার ৯৬৫টি মসজিদে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

তিনি আরো জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে আলেম সমাজকে অবহিত করতে ইসলামিক ফাউন্ডেশন এ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে