,

বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম ৪৬তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে ‍শুক্রবার বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন। রাষ্ট্রপতি ভবনের লনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।

image-11229

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এই বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, বিভিন্ন দেশের কূটনীতিক, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের বিচারপতি, নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়র বেসামরিক ও সামরিক অফিসারগণ, শিক্ষাবিদ, ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, শিল্পী ও সম্মানীয় নাগরিকগণও এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে শ্রীলংকা, ভারত, নেপাল ও মালদ্বীপের ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যগণও অংশ নেন।

দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেক কাটেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসাথে অনুষ্ঠানে আগত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের কল্যাণে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাকিলা জাফর, ফাহমিদা নবী, রফিকুল আলম, প্রিয়াঙ্কা বিশ্বাস, সজীব দাস ও সন্দিপন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর