,

বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, পুলিশসহ আহত ৫

khagrachari-newsনিউজ ডেস্ক : খাগড়াছড়িতে বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কনস্টেবল শাহীন ও ইসমাইল, বরেণ ত্রিপুরা, তুলসী রানী ঘোষ এবং পল্লব চৌধুরী। আহত দুই কনস্টেবলকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা জানান, দুই পুলিশ সদস্যদের সঙ্গে আহত বরেণ ত্রিপুরার অবস্থাও আশংকাজনক। রক্ত দেয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হবে।

খবর পেয়ে খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. মজিদ আলী হাসপাতালে আহতদের দেখতে যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর