,

যুদ্ধাপরাধীদের বাকি জঞ্জালও সরানো হবে : ইনু

inuনিউজ ডেস্ক : জঙ্গিবাদ, সামরিক স্বৈরশাসক ও যুদ্ধাপরাধের জঞ্জালকে সরিয়েছি। এখন যুদ্ধাপরাধীদের বাকি জঞ্জালও সরানো হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, মহাজোট সরকার শেখ হাসিনার নেতৃত্বে মানুষের আকাঙ্ক্ষা ও স্বাধীনতার স্বপ্ন পূরণ করতে পারবে। এখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগোচ্ছে। এর আগে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর সাধারণ মানুষের ঢল নামে। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে