,

লক্ষ্মীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

lakshmipur_road_accidentলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে যাত্রীবাহী শতাব্দী ও ইকোনো বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাব্দী পরিবহনের চালক মিলন নিহত ও আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে ঢাকা-রায়পুর মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ওই রুটে সকল যানবাহন চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে। পরে সকাল ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত বাসচালক মিলনের বাড়ি ভোলা জেলায়। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শতাব্দী (চট্ট মেট্রো ব-১১-০৩৮৯) নামের যাত্রীবাহী একটি বাস লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকায় পৌঁছলে গাড়ির হেড লাইট নষ্ট হয়ে যায়। পরে যাত্রীদের নিষেধ অমান্য করে ঘন কুয়াশার মধ্যে টর্চ লাইট দিয়ে গাড়ি চালিয়ে ঢাকা-রায়পুর মহাসড়কের চরচামিতা এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা ইকোনো (ঢাকা মেট্রো ব-১৪-৮০৩৪) নামের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শতাব্দী পরিবহনের চালক নিহত হন। এসময় উভয় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে ফারুক হোসেন, মামুনুর রশিদ, সুমন, শাহাজালাল ও সোহেলকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর