,

রোহিঙ্গাবাহী ৬ নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি

naf-river-check-postনিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে নাফ নদীর একটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী আরও ছয়টি নৌকা ও উখিয়া সীমান্ত দিয়ে ১৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। আজ শুক্রবার সকাল ৭টার দিকে এসব নৌকা ও রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়।

বিজিবি’র টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্যরেখা অতিক্রম করে আজকেও রোহিঙ্গাবাহী ছয়টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় তাদের ফেরত যেতে বাধ্য করা হয়। এসব নৌকার প্রত্যেকটিতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।

অপরদিকে, বিজিবি’র কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়ার পালংখালী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় ১৯ জন রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠিয়েছে সীমান্তে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা। এদের মধ্যে দুজন পুরুষ, ১৪ জন নারী ও তিন শিশু রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর