,

বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

hasinaনিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ টাকা মূল্যের বিশেষ একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মারক এবং বিশেষ সিলমোহরের মাধ্যমে ডাক টিকিট অবমুক্ত করেন।

শনিবার থেকে দেশের সব ডাকঘরে এই স্মারক ডাক টিকিট বিক্রি শুরু হবে। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই সঙ্গে ৩, ৭, ১০ ও ১২ টাকা মূল্যের আরও চারটি ডাক টিকিট এবং ৪৫ টাকা মূল্যমানের স্যুভেনির ও দুইটি বিশেষ সিলমোহর অবমুক্ত করা হয়। পাশাপাশি দশ টাকা মূল্যমানের দুইটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের দুইটি ডাটা কার্ডও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর