,

রংপুরের ৮ জেলায় পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক : ১৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ২১ ডিসেম্বর রংপুর বিভাগের আটটি জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।সংগঠনটির রংপুর জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

image-11120
সংবাদ সম্মেলনে, দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরে বগুড়া আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধসহ তাদের সব ধরনের সাইনবোর্ড অপসারণ, আটটি জেলার বিভিন্ন সড়কে অহেতুক চাঁদাবাজি বন্ধ, মামলা মোকদ্দমা বন্ধ, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের ওপর হামলাকারীদের শাস্তি, দ্রুত রংপুর শ্রম দপ্তর অফিস ও শ্রম আদালত বাস্তবায়নে কার্যকরী ব্যবস্থাসহ ১৬ দফা দাবি উপস্থাপন করা হয়।

এসময় বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রংপুর বিভাগের সভাপতি আখতার হোসেন বাদল, পঞ্চগড় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, লালমনিরহাট জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রম বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পীরজাদা আশরাফুজ্জামান, নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি চাঁন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে