,

নাসিক নির্বাচন অনুকরণীয় হবে : সিইসি

 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সারাদেশে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এই আশার কথা জানান। নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থী, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকদের সাথে এই মতবিনিময় সভা হয়।

 

image-11069
নির্বাচনসংশ্লিষ্ট বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা সুনির্দিষ্টভাবে করার জন্য প্রার্থীদের অনুরোধ জানান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেয়া হবে।রকিবউদ্দীন আহমদ বলেন, নির্বাচনে কালোটাকার দৌরাত্ম্য ঠেকাতে নির্বাহী হাকিমের নেতৃত্বাধীন মোবাইল টিমগুলোকে রাতেও সক্রিয় থাকতে বলা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে সিইসি বলেন, ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের যাতে কেউ ভয়ভীতি দেখাতে না পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়ে কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।সিইসি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।২২ ডিসেম্বর এ নির্বাচনে ভোট নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর