,

সচিব পদে বড় ধরনের রদবদল

 

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সমমর্যাদার পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। এর মধ্যে আটজন অতিরিক্ত সচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বা সমপর্যায়ের পদে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমান সচিবদের মধ্যে বেশ কয়েকজন অবসরোত্তর ছুটিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে।

ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান আহমদ কায়কাউসকে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনকে ভারপ্রাপ্ত খাদ্যসচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক শুভাশীষ বোসকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এ ছাড়া বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলামকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদা), বিদ্যুৎ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদারকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব মর্যাদা) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) করা হয়েছে। আর পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ রেজা খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায়কে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের পূর্ণ সচিব করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে