,

বিনা বিচারে বন্দি : ৭ জনকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

high-courtবিনা বিচারে এক যুগেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি থাকা এক গারো তরুণসহ সাতজনকে আগামী ২৪ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সাতজন হলেন- কুষ্টিয়ার রাসেল শেখ, রাজধানীর বাড্ডার সাইদুর রহমান, মতিঝিলের মাসুদ, কেরানীগঞ্জের রাজীব হোসেন, গাজীপুরের বোর্ড বাজারের বাবু, ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ ও নেত্রকোনার গারো তরুণ লিটন।

এরা সবাই বিভিন্ন মামলায় এক যুগের বেশি সময় ধরে কাশিমপুর-২  কারাগারে বন্দি রয়েছেন।

একইসঙ্গে তাদের কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেল এই সাতজনকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয়। প্রচারিত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী বেহেশতী মারজান। এরপর আদালত আদেশ দেন।

বন্দিদের পরিচয়
রাসেল শেখ: কুষ্টিয়া সদরের আইয়ুব শেখের ছেলে রাসেল শেখ কাফরুল থানার একটি মামলায় ২০০৪ সালে ১১ ডিসেম্বর থেকে কারাগারে আছেন। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩, ঢাকায় বিচারাধীন এ মামলায় তাকে এ পর্যন্ত ৫৫ কার্যদিবস হাজির করা হয়েছে।

সাইদুর রহমান: বাড্ডার আদর্শনগরের তাইবুর রহমানের ছেলে সাইদুর রহমান নারী নির্যাতনের এক মামলায় ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন। ঢাকার নারী ও শিশু আদালত-৪ এ বিচারাধীন এ মামলায় সাইদুরকে ৫৯ বার আদালতে হাজির করা হয়েছে।

রাজীব হোসেন: কেরাণীগঞ্জের ইমানদীপুরের মাহবুব আলমের ছেলে রাজীব হোসেন খিলগাঁও থানায় দায়ের করা এক মামলায় ২০০৩ সালের ৬ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪, ঢাকায় বিচারাধীন এ মামলায় ৪৪ কার্যদিবস হাজির করা হয়েছে তাকে।

মো. পারভেজ: ব্রাহ্মণবাড়িয়ার পৈতলার চান মিয়ার ছেলে পারভেজ কোতোয়ালি থানায় নারী নির্যাতনের অভিযোগে করা এক মামলায় ২০০৪ সালের ২ জুলাই থেকে কারাগারে রয়েছেন। ঢাকার নারী ও শিশু আদালত-৩ এ বিচারাধীন এই মামলায় পারভেজকে ৪২ কার্যদিবস আদালতে হাজির করা হয়েছে।

মাসুদ: মতিঝিলের ওবায়দুর রহমানের ছেলে মাসুদ শ্যামপুর থানার এক মামলায় ২০০৩ সালের ১ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২, ঢাকায় মামলাটি বিচারাধীন রয়েছে।

লিটন: নেত্রকোনার কমলাকান্দার চেংগিনি এলাকার প্রসেন সাংমার ছেলে লিটন উত্তরা থানায় দায়ের হওয়া এক মামলায় ২০০৫ সালের ২৩ জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৮, ঢাকায় বিচারাধীন এ মামলায় ৫৮ কার্যদিবস হাজির করা হয়েছে তাকে।

বাবু: গাজীপুরের জয়দেবপুরের বোর্ডবাজার এলাকার শাহাবুদ্দিনের ছেলে বাবু রমনা থানায় দায়ের হওয়া নারী নির্যাতনের এক মামলায় ২০০৩ সালের ১১ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন। ঢাকার নারী ও শিশু আদালত-৩ এ বিচারাধীন এ মামলায় বাবুকে ৪৪ কার্যদিবস আদালতে হাজির করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে