,

খাদিজাকে ৮ জানুয়ারি আদালতে সাক্ষ্য দেওয়ার নির্দেশ

khadija1481784810

সিলেট প্রতিনিধি : হত্যাচেষ্টা মামলায় আগামী ৮ জানুয়ারি খাদিজা বেগমকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলেছেন বিচারক। আজ বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ নির্দেশ দিয়েছেন।

আজ রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক রেজাউস সাত্তার খাদিজা বেগমের হত্যাচেষ্টা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি খাদিজার চিকিৎসার বিবরণ দিয়েছেন। তিনি বলেন, খাদিজা এখন সাভারের সিআরপিতে আছেন। বর্তমানে খাদিজার যে শারীরিক অবস্থা, এতে তিনি আদালতে সাক্ষ্য দিতে পারবেন।

এরপরই আদালত আগামী ৮ জানুয়ারি খাদিজা বেগমকে আদালতে হাজির হতে বলেন।

আদালত সূত্র জানায়, এ মামলায় গত ১১ ডিসেম্বর ১৫ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই ১৫ জনের মধ্যে খাদিজার বাবা মাসুক মিয়া, মা মনোয়ারা বেগমও ছিলেন। এর আগে ৫ ডিসেম্বর প্রথম পর্যায়ের ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার ৩৭ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।

গত ৪ অক্টোবর সিলেট এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার পর খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা বদরুল আলম। ঘটনার পরপরই বদরুলকে ধরে পুলিশে দেয় স্থানীয় জনতা। এ ঘটনায় পরদিন হত্যাচেষ্টার অভিযোগে বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন খাদিজার চাচা আবদুল কুদ্দুস।

পরে আদালতে হত্যাচেষ্টার দায় স্বীকার করে বদরুল জবানবন্দি দিয়েছেন। ঘটনার ৫৫ দিনের মাথায় পুলিশ বদরুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিলে বিচার-প্রক্রিয়া শুরু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর