,

যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার, আটক ২

bdনিউজ ডেস্ক : যশোরের উপশহর এলাকায় মহিলা কলেজের পাশে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম চাং হিং সঙ (৪৫) বলেও জানানো হয়েছে। পুলিশের ধারণা, বুধবার দিনগত রাতের কোনও এক সময় এই চীনা নাগরিকের মাথায় রড দিয়ে আঘাত করে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন মুক্তাদির রহমান ও নাজমুল হাসান পারভেজ। দুজনের বাড়িই নেত্রকোনার চকপাড়া এলাকায়।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান এসব তথ্য জানান। তিনি আরও জানান, চীনা নাগরিক চাং হিং সঙ দীর্ঘ দিন ধরে যশোরে বসবাস করছিলেন। তিনি ব্যাটারি চালিত রিক্সার ব্যবসা করতেন। ফরিদা ভিলা নামের একটি তিন তলা বাড়ির নিচতলায় তিনি থাকতেন। তার স্ত্রীও ওই বাড়িতে আছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর