,

গাইবান্ধায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

 

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধায় দু’গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রশাসনের হস্তাক্ষেপে আগামী শনিবার ভোর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

hortal-gabtoli

জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের কারণে বুধবার রাত ৮টায় জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুস সামাদের মধ্যস্থতায় আগামী শনিবার ভোর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়।
একই কথা বলেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান। তিনি জানান, ধর্মঘট স্থগিত করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির দু’গ্রুপের সংঘর্ষ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে এ ধর্মঘটের ঘোষণা দেয় জেলা মোটর মালিক সমিতি ও জেলা ট্রাক, ট্যাংকলরি মালিক সমিতি। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত পালিত হয়। এতে করে জেলার যাত্রীসাধারণ চরম বিপাকে পড়েন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর